মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরিটেইল এবং এসএমই ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে পদ্মা ব্যাংক
spot_img
spot_img

রিটেইল এবং এসএমই ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে পদ্মা ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

অচিরেই রিটেইল এবং এসএমই ঋণ সুবিধা চালু করতে যাচ্ছে পদ্মা ব্যাংক।

প্রথম বর্ষপূর্তি উদযাপনের সঙ্গে ব্যাংক আমানতের সুদ ৬ শতাংশে নেমে আসায় গ্রাহকদের মতামত জানতে এক সমাবেশের আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় এ ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর উত্তরা শাখা থেকে শুরু হয় গ্রাহক সমাবেশ। পর্যায়ক্রমে ৫৭ শাখার সবকটিতে এই সমাবেশ করবে ব্যাংক।

গ্রাহক সমাবেশের উদ্বোধী অনুষ্ঠানে এহসান খসরু বলেন, গ্রাহকরাই ব্যাংকের সাফল্যের সহযাত্রী। তাদের জন্যই এগিয়ে চলেছে পদ্মা ব্যাংক।

তিনি বলেন, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী যুগোপযোগী প্রোডাক্ট আনছে পদ্মা ব্যাংক।

এ সময় তিনি নতুন ৪টি আমানত প্রোডাক্ট সম্পর্কে অবহিত করেন। এছাড়া নতুন বছরে ব্যাংকের পরিকল্পনাও তুলে ধরেন গ্রাহকদের সামনে। এই সময় আমানতের সুদ ৬ শতাংশে নেমে আসা নিয়ে গ্রাহকদের মতামত জানতে চান এহসান খসরু।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, দ্রুত চালু হবে কার্ড সুবিধা। সম্প্রতি পদ্মা অ্যাপ ও ডিজির মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেছে ব্যাংক। যার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ব্যাংকিং সুবিধা উপভোগ করা যাবে।

অনুষ্ঠানটি শতাধিক গ্রাহকের সক্রিয় অংশগ্রহণে  প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রাহকরা পদ্মা ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। গ্রাহকরা সেবার মান উন্নয়নে পরামর্শ দেন।

পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, করপোরেট লায়েবিলিটি হেড আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এ এইচ এম ইলিয়াস আহম্মেদ চৌধুরীসহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

গ্রাহক সমাবেশের প্রথম দিন গুলশান সাউথ শাখায়  যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। এছাড়া বুধবার কাকরাইল ও কাজী নজরুল ইসলাম এভিনিউ শাখার গ্রাহক সমাবেশও অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments