ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কামব্যাকে অপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ গোল করলেই যেন ক্ষিপ্ত হয়ে ওঠে দলটি। সর্বশেষ এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল খেয়ে পরে চার গোল দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ওই রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদেরই মাঠে কামব্যাকের গল্প লিখতে যাচ্ছিল আলাভেস। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে তারা।

মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। এর মধ্যে প্রথম গোলটি তারা ১ মিনিটেই পেয়ে যায়। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে বক্সে ঢুকে ফাঁকায় থাকা ডিফেন্ডার লুকাস ভাসকেসকে পাস দেন। গোল করতে ভুল করেননি স্প্যানিশ এই ফুটবলার।
এরপর ৪০ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তাকে গোল করান জুড বেলিংহাম। তবে গোলে নিশ্চয় ভক্তরা এমবাপ্পের দক্ষতা-প্রতিভার স্বাদ পেয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ৩-০ গোলের লিড নেয় কার্লো আনচেলত্তির দল। এবারের গোলটি করেন রদ্রিগো গোয়েস।
সহজে এবং নিশ্চিন্তে জয় ভেবে রিয়াল কোচ ৭০ মিনিটের দিকে বেশ ক’জন খেলোয়াড় বদলি করেন। লুকা মডরিচ নামেন ফেদে ভালভার্দের জায়গায়। এদের মিলিতাওকে তুলে ভ্যালেজকে পাঠান সেন্ট্রাল ডিফেন্সে। তরুণ ডিফেন্ডার ভ্যালেজ চাপ সামলাতে পারেননি। ম্যাচের ৮৫ ও ৮৬ মিনিটে গোল করে ঘুরে দাঁড়ায় আলাভেস। সমতায় ফেরার জন্য যোগ হওয়া সময় পর্যন্ত সুযোগ তৈরিও করে। কিন্তু জয়ের সমান সমতা আর পায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments