
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে গরম চলে এলো। আবহাওয়া অনেকটাই শুষ্ক। আমরা সবাই চাই নিজেকে সুন্দর ও উজ্জ্বল রাখতে। এ সময় ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্নে মেথি বিশেষ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ১চা চামচ মেথি সিদ্ধ করা পানির সাথে ১চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে, গলায় ও হাতে লাগিয়ে ঘুমাতে গেলে এবং নিয়মিত ব্যবহারে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ও ত্বকের রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকের ছোপ ছোপ দাগ ও দূর করবে। মেথি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে।
মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাসিয়াম, ভিটামিন সি, নিয়াসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে রাখে সতেজ ও টানটান ভাব।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments