সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবররূপচর্চায় অ্যালোভেরা
spot_img
spot_img

রূপচর্চায় অ্যালোভেরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অ্যালোভেরা অনেক উপকারী ও ঔষধি গুণ সম্পন্ন তা আমরা সবাই জানি। এর সঠিক ব্যবহার আপনাকে রাখবে সুস্থ। তবে এটি কাজে আসবে রূপচর্চায়ও। যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয় অ্যালোভেরা। তাই রূপচর্চায় অ্যালোভেরার কিছু ব্যবহার তুলে ধরা হলো।

এটি ত্বককে ভেতর থেকে ঠান্ডা ও পরিস্কার রাখে। ত্বক নরম ও উজ্জ্বল রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। অ্যালোভেরা জেল হতে পারে প্রাকৃতিক ময়েশ্চারাইজার। বিশেষ করে গ্রীষ্মের এই গরমে অ্যালোভেরার হালকা এই জেল খুবই কার্যকর। এটি তেল চিটচিটে হয়ে না এবং ঘাম প্রতিরোধ করে।

অ্যালোভেরা শ্যাম্পুর সাথে মিশিয়ে সেলেও ব্যবহার করা যায়। এতে চুল হবে ঝলমলে। চাইলে সরাসরি জেলও ব্যবহার করতে পারেন। একঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন। অ্যালোভেরা জেল হতে পারে প্রাকৃতিক কন্ডিশনার।

রোদে পুড়ে যাওয়া সমস্যায় ত্বকে অ্যালোভেরা জেল মেখে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বকের দীর্ঘদিনের কালো দাগও দূর হবে। এক্ষেত্রে অ্যালোভেরার সাথে কফি, মধু বা কাঁচা হলুদ ও মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক হবে উজ্জ্বল, কোমল ও স্বাস্থ্যকর।

ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ব্রণ দূর হয়। ধীরে ধীরে দুর হয় ব্রণের অবাঞ্ছিত জাগো। ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে অ্যালোভেরা জেল। গোলাপ জলে সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং সজীব দেখায়।

এছাড়াও অ্যালোভেরা জেলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে দিলে খুশকি দূর হয়। নিয়মিত এটি করলে চুলের গোড়া হবে মজবুত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments