ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ত্বকের যত্নে বা রূপচর্চায় হলুদের ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে। বর্তমানে কাজের নানান ব্যস্ততায় ও ধুলাবালির কারনে ত্বকে নানা সমস্যার সৃষ্টি হয়। এ অবস্থায় নিয়মিত হলুদের ব্যবহারে ত্বকের সমস্যা দূর করার পাশাপাশি ত্বক হয়ে উঠবে ঝলমলে ও উজ্জ্বল।

রূপচর্চার জন্য হলুদ ব্যবহার করতে বানিয়ে ফেলুন হলুদের একটি ফেস প্যাক। হলুদ এবং মধু একসঙ্গে মিশিয়ে রোজ স্নানের আগে মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন এই প্যাক৷ ১০ মিনিট রেখে মুখ ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা চলে যাবে। সেই সঙ্গে দূর হবে দাগ-ছোপ। হলুদ ত্বকের যে কোনও দাগ তাড়াতে সক্ষম। আর মধুর প্রভাবে ত্বক হবে তুলতুলে। সবমিলিয়ে জেল্লা বাড়বে চেহারায়। আপনার ত্বককে করে তুলবে আকর্ষনীয়৷
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments