ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোনার পর এবার রূপারও নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৬৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এদিকে ২১ ক্যারেটের ভরিপ্রতি রূপার দাম ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রূপার নতুন এ দাম আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৮৩ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.
































Recent Comments