শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরূপালী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের উদ্দেশ্যে ডিজিএম শাখাওয়াতের বার্তা
spot_img
spot_img

রূপালী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের উদ্দেশ্যে ডিজিএম শাখাওয়াতের বার্তা

এওয়াইএমএ.
রূপালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের উদ্দেশ্যে ডিজিএম শাখাওয়াতে হোসেন ফেসবুকে বার্তা প্রেরন করেছেন। ওই বার্তায় তিনি কোভিড-১৯ এ জয়ী হওয়ার পাশাপাশি সকলের দোয়া চেয়েছেন। সকলের উদ্দেশ্যে শাখাওয়াত হোসেনের ফেসবুক বার্তাটি হুবহু তুলে ধরা হলো-

প্রিয় সহকর্মীবৃন্দ,
রূপালী ব্যাংক লিমিটেড একটি অন্যতম বৃহত্তম রাস্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক। জনসাধারণকে ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে অত্যন্ত দক্ষতা, সফলতা ও সুনামের সাথে। আর সেটা সম্ভব হয়েছে অত্র ব্যাংকে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত কর্মপ্রচেষ্টার ফলে।
আজ বাংলাদেশ তথা গোটা বিশ্ব করোনা ভাইরাস বা কড়ারফ-১৯ এর আক্রমনে স্তম্ভিত, আতংকিত।

আজকের এই মহাদুর্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশে অত্র ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা মৃত্যুভয় উপেক্ষা করে দেশের জন্য তাদের দায়িত্ব পালন করে আসছে।

আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ওবায়েদ উল্লাহ আল মাসুদ স্যার কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা প্রদান করেছেন যার কারনে ও মহান আল্লাহর অশেষ রহমতে অন্যান্য ব্যাংকে করোনা ভাইরাস সংক্রমিত হলেও আমরা আজও সুরক্ষিত। আর সেই সাথে ব্যাংকিং সেক্টরের অভিভাবক, মহান হৃদয়ের অধিকারী মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় স্যার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে অলোচনা করেছেন যাতে ব্যাংক গুলো সপ্তাহে ১ বা ২ দিন খোলা রাখা হয়। আমরা আশা করছি অতি শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।তাছাড়া জাতির এই ক্রান্তিলগ্নে যে সকল কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করছেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় স্যার যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার মনোভাব ব্যক্ত করেছেন।

আমাদের যেসকল সহকর্মীরা ছুটিতে আছেন তারা ঘরে থাকবেন নিরাপদে থাকবেন আর আমরা যারা এর মধ্যে ও দায়িত্ব পালন করছি আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কড়ারফ-১৯ এর বিরুদ্ধে আমরাই জয়ী হবো।

মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments