ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস ডিভিডেন্ড বিতরণের অনুমোদন দিয়েছে বিএসইসি। রোববার ১১ সেপ্টেম্বর বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিটিকে দিয়েছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত ২৮ এপ্রিল শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে কোম্পানিটির ঘোষিত বোনাস ডিভিডেন্ড দেওয়ার ঘোষণার প্রস্তাবটি বাতিল করে বিএসইসি। বিএসইসির আপত্তির কারণে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস ডিভিডেন্ড পরিবর্তন করে ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানিটি পরবর্তীতে শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করে। কিন্তু এখন ক্যাশ ডিভিডেন্ড বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ডিভিডেন্ড ঘোষণা নিয়ে এখন বিপাকে পড়েছে কোম্পানিটি। এ অবস্থায় বিএসইসি নতুন করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরিবর্তে বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments