সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারেকর্ড গড়া সেঞ্চুরি, ১৬ হাজার রানের এলিট ক্লাবে মুশফিক
spot_img
spot_img

রেকর্ড গড়া সেঞ্চুরি, ১৬ হাজার রানের এলিট ক্লাবে মুশফিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুশফিকুর রহিমের ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে বড় লিড নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করে ইতিহাস গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

এরপর ক্রিজে এসে সাবলীল ব্যাটিং শুরু করেন লিটন দাস। অন্য প্রান্তে ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২৩ রান করা এই অভিজ্ঞ ব্যাটার দ্বিতীয় ইনিংসে দেখান অসাধারণ ধৈর্য ও নিয়ন্ত্রণ। চা বিরতির আগ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৯০ রানে।

বিরতির পর আরও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে শতক পূর্ণ করেন মুশফিক। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কার মার। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১০৩ রানে অপরাজিত ছিলেন, সঙ্গে ছিলেন তাইজুল ইসলাম (৯)।

এই শতকের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন মুশফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

অন্যদিকে, প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস। মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে আউট হওয়ার পর তাইজুলকে নিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন মুশফিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৩৭১ রান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments