শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরেকিট বেনকিজারের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

রেকিট বেনকিজারের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে, যা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩৩৩ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। আজ সোমবার (০৭ এপ্রিল) ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫০ টাকা ৬৪ পয়সা। যা আগে ছিল ২৫২ টাকা ৬৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ২২ টাকা ৫৫ পয়সা, যা ২০২৩ সালে ছিল ২৫৩ টাকা ৫৭ পায়সা।

উল্লেখ, ঘোষণাকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে, ২০২৫ তারিখ সকাল ১১ টায় কোম্পানির ৬৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments