বুধবার, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদরেনাটার বন্ড অনুমোদন
spot_img
spot_img

রেনাটার বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৬০০ কোটি ১৫ লাখ টাকা সংগ্রহ করবে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এর মেয়াদ হবে ৫ বছর। আলোচিত বন্ডটি হবে Fully Redeemable। অর্থাৎ মেয়াদ শেষে বন্ডটির পূর্ণ অবসায়ন ঘটবে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা কোম্পানিটি বর্তমান ব্যাংক ঋণ পরিশোধ করবে।
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments