
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার ১৮ জুন সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুর নামক স্থানে বন্যার তোড়ে ৩৪ রেলব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।বারহাট্টা রেল স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য মতে, নেত্রকোনা থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।।
মোহনগঞ্জের ইউএনও সাব্বির আহমেদ আকঞ্জি বলেন, ‘বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃষ্টি চলমান। এলাকায় বিদ্যুৎ নেই এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments