ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৫৯.৫০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুত্র মতে, সপ্তাহজুড়ে মেঘনা ইন্সুরেন্স সর্বমোট ১ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা প্রতিদিন গড়ে ২৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৪১.৭৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।
এবং ২২.৩৮ শতাংশ দর বেড়ে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইন পুকুর সিরামিক্স।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো:-এইচ আর টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ,তসরিফা ইন্ডান্ট্রিজ, হাক্কানী পাল্প ও পেপার, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ইসুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি
































Recent Comments