ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ৩০ পয়সা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিকে শিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে- কহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments