ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৮ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ২০ পয়সা। এদিকে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর ৭ টাকা ৬০ পয়সা বা ৬.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৮ টাকা ১০ পয়সা বা ১.৮৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এ্যাপেক্স ট্যানারি, বাটা সু কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিস, সি পার্ল বিচ রিসোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল কোম্পানি এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments