ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এদিকে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৮৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আরডি ফুডের শেয়ার দর ৯.৪৪ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, নাভানা ফার্মা, মেট্রো স্পিনিং, ডমিনেজ স্টিল, সিএন্ডএ টেক্সটাইল এবং মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments