
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ জানুয়ারি, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৪টি কোম্পানির মোট ১ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ১১৯টি শেয়ার ৬৩ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। কোম্পানিটি ১৮ কোটি ৬২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় মেট্রো স্পিনিং লিমিটেড ৪ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সাউথ বাংলা ব্যাংক ৪ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্যাংক এশিয়া, এইচ আর টেক্সটাইল, এডিএন টেলিকম, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, বীচ হ্যাচারি, ওরিয়ন ফার্মা এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments