ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ৩১ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি মোট ২৫ লাখ ৫৭ হাজার ৬৭২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির ২৬ লাখ ৪২ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৬ লাখ টাকা।
মতিন স্পিনিং মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৩ লাখ ৬৯ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৪২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ফরচুন সুজ, স্কয়ার টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments