ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৬ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকার। এদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৪ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ১২ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগ, লাফার্জ হোলসিম, গ্রামীণফোন, ইবনে সিনা ফার্মা, অগ্নি সিস্টেমস এবং এমজেএল বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments