ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২০ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৩১ টাকা ৬০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৪২৪ টাকা ৮০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর আজ বেড়েছে ৬টাকা ৮০ পয়সা বা ১.৬০ শতাংশ।
এদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় উঠে এসেছে- খান ব্রাদার্স, সিটি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রবি অজিয়াটা, বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি এবং এশিয়াটিক ল্যাব্রেটরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments