
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ১৯ মে, ২০২৪ তারিখ রোববার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স এবং এনআরবিসি ব্যাংক লিমিটেড।
কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২০ মে, ২০২৪ তারিখ সোমবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে, ২০২৪।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments