ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিদুটি হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল ও সিঙ্গারবিডি লিমিটেড।
সিঙ্গারবিডির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
অন্যদিকে আল-হাজ্ব টেক্সটাইল জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পটে লেনদেন শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি, বুধবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments