সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদরোববার ৮ কোম্পানির এজিএম
spot_img
spot_img

রোববার ৮ কোম্পানির এজিএম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ (রোববার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

বাংলাদেশ অটোকারস: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ বেলা সাড়ে ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ২০ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো।

বারাকা পতেঙ্গা: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১ টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ২০ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো।

বারাকা পাওয়ার: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ বিকেল সাড়ে ৩ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ২০ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো।

বিডি থাই ফুড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ বিকেল সাড়ে ৩ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করে। আর ২০ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করে।

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটি ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ১৬ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করে।

জেনেক্স ইনফোসিস লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির এজিএম আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ সকাল ৯ টায় পুরাতন পুনর্বাসন কেন্দ্র, বিশিয়া, কুড়িবাড়ী, মনিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করে ১৯ নভেম্বর, ২০২৩।

জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments