ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুরো বছর সেরা ছন্দে থাকলেও ভারতের বিপক্ষে ভালো খেলতে পারেননি লিটন দাস। তবে ঢাকা টেস্টে দারুণ এক হাফ সেঞ্চুরি তে সেরা র্যাংকিংয়ে উঠে এসেছে এই ব্যাটার। দ্বিতীয়বারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে জায়গা করে নিয়েছেন লিটন দাস।

এর আগে ও টেস্ট র্যাংকিংয়ে ১২ নম্বরে উঠেছিলেন ডানহাতি এই ব্যাটার। চলতি বছরের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর দুইধাপ এগিয়ে ১৪ নম্বর থেকে ১২তে উঠেছেন লিটন। তাতে বিরাট কোহলির মতো ক্রিকেটারকে পেছনে ফেলেছেন তিনি। দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছেন কোহলি।
হাফ সেঞ্চুরি করা জাকির হাসান ৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৭০ নম্বরে আছেন। নুরুল হাসান সোহান ৫ ধাপ এগিয়ে ৯৩ নম্বরে উঠে এসেছেন। বোলারদের মাঝে দুই ধাপ করে এগিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন মিরাজ। ফলে দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। এদিকে প্রথম ইনিংসে চার উইকেট নেয়া তাইজুল উঠে এসেছেন ২৮ নম্বরে। এ ছাড়া পুরো ম্যাচে ৬ উইকেট নেয়া সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে জায়গা করে নিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments