ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৪৮ টাকা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০.৫৮ টাকা। আগের বছর কোম্পানিটি ৬.৪৭ টাকা লোকসানে ছিল।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির (৩১ সেপ্টেম্বর, ২০১৯ অনুসারে) শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৮১ টাকা। এর আগের বছর একই সময়ে ছিলো ১৭.৬০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments