মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসি বাংলাদেশ ব্যাংকের বৈঠকে যা হলো
spot_img
spot_img

বিএসইসি বাংলাদেশ ব্যাংকের বৈঠকে যা হলো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মার্জিন ঋণের সুদ কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে স্বল্প সুদে ফান্ড চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

 

 

জানা যায়, বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও কয়েকজন নির্বাহি পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়মিত বৈঠকের অংশ ছিলো আজকের সভা। শেয়ারবাজারকে আরও গতিশীল করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে ফান্ড গঠন করা, ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার ফান্ডের অগ্রগতি,পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু করা অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালনের বিষয় এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাহিরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments