বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলকডাউনের মধ্যেও উত্থানে ফিরেছে পুঁজিবাজার
spot_img
spot_img

লকডাউনের মধ্যেও উত্থানে ফিরেছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনা পরিস্থিতিতে ব্যাংকে পাশাপাশি খোলা রয়েছে পুঁজিবাজার। গেল কার্যদিবসে এক প্রকার আতঙ্কের কারণে  পুঁজিবাজারে পতন হয়েছে। তবে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লকডাউনের মধ্যেও ঘোরে দাঁড়িয়েছে পুুুুঁজিবাজার। আজ লেনদেন কমলেও বেড়েছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৩ শতাংশ বা ৮৮.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৭.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮২.৭২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৪.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ১৬৩টি শেয়ার ৫৬ হাজার ৪৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকা।

গত ৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.৪৪ শতাংশ বা ১৮১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৮.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৬.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬.১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮২.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০১.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ২৪টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২১ কোটি ১৭ লাখ ২৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮৪ কোটি ৫৬ লাখ ৫২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭০ শতাংশ বা ২৫০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৬৪.৫৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৬৯ শতাংশ বা ১৫০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ২৮.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ ৩২ হাজার ৭৮০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments