
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল সোমবার ২৮ জুন থেকে সীমিত আকারে লকডাউন ঘোষণা করা হলেও বৃহস্পতিবার ১ জুলাই কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখারও পরিকল্পনার কথা জানানো হয়েছে। যেহেতু সরকারি ও বেসরকারি অফিসের আওতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জ পড়েছে তাই শেয়ারবাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে আগামী ১ জুলাই বৃহস্পতিবার ব্যাংক হলিডে থাকায় পুঁজিবাজারসহ সকল ব্যাংক শুক্র ও শনিবারসহ তিনদিনের জন্য বন্ধ থাকবে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের মনে লকডাউন ইস্যুতে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। সেই কারণে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেনের শুরুতে ব্যাপক শেয়ার বিক্রির হিড়িক পড়েছে।
আর অতিরিক্ত সেল প্রেসারে সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ডিএসইতে আজ দিনের প্রথম ৩০ মিনিটে ৫১.৪৫ পয়েন্ট সূচকের পতন হয়েছে। লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তীত রয়েছে ৩২টির শেয়ার দর। অর্থাৎ লেনদেনের শুরুতেই ৭৩.৯৩ শতাংশ শেয়ারের দরপতন চলছে। এসময় দৈনিক লেনদেনের পরিমাণ হয়েছে ১৪০ কোটি টাকার কাছাকাছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments