বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন স্থগিত
spot_img
spot_img

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন স্থগিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস নির্ধারিত সময়সীমার মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। এতে  লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) লেনদেন স্থগিত হতে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।

জিডিআর মূলত এমন একটি আর্থিক উপকরণ, যার মাধ্যমে কোনো বিদেশি কোম্পানির শেয়ারের প্রতিনিধিত্ব করা হয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগের সুযোগ পান। বেক্সিমকো ফার্মার ক্ষেত্রে এই জিডিআরের লেনদেনই লন্ডনের বাজারে স্থগিত হতে যাচ্ছে।

কোম্পানিটি গত ১৯ ডিসেম্বর প্রকাশিত এক ডিসক্লোজারে জানায়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও চূড়ান্ত আর্থিক ফলাফল এআইএম রুল-১৯ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এই বিলম্বের কারণ হিসেবে বেক্সিমকো ফার্মা জানিয়েছে, কোম্পানির বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে চলমান মামলাই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি বেক্সিমকো ফার্মার বোর্ডে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্যোগ নেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি উচ্চ আদালতে রিট করলে বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। বর্তমানে আদালতের অবকাশ ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলাটি শুরু থেকে নতুন করে শুনানির প্রয়োজন হবে, ফলে ২০২৬ সালের জানুয়ারির আগে কোনো রায় পাওয়া যাবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বোর্ড সভা করে হিসাব অনুমোদন করা না যাওয়ায় আর্থিক প্রতিবেদন প্রকাশও আটকে রয়েছে।

তবে লন্ডনের বাজারে জিডিআর লেনদেন স্থগিত হলেও দেশের শেয়ারবাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানির ভাষ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই চলমান থাকবে। একই সঙ্গে স্থগিতকালীন সময়ে এআইএম-এর বিধি অনুসারে প্রয়োজনীয় সব তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলেও তারা নিশ্চিত করেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments