শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমিসেস নুজহাত আনোয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান
spot_img
spot_img

মিসেস নুজহাত আনোয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মিসেস নুজহাত আনোয়ার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আজ (২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে) যোগদান করেছেন। এর আগে, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করে।

মিসেস নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন, যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারী এবং পরবর্তী ক্রান্তিকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।

মিসেস আনোয়ার বতসোয়ানা এবং নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্যাবোরোনে আইএফসির উপস্থিতি প্রতিষ্ঠা এবং বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ সহ একটি টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসিতে গভীর দক্ষতা অৰ্জন করেন। তার কর্মজীবনের শুরুতে, তিনি সিটি ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে মোট ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন। মিসেস আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (ফিন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments