সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তালবঙ্গ খাওয়ার আশ্চর্য উপকারিতা
spot_img
spot_img

লবঙ্গ খাওয়ার আশ্চর্য উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে লবঙ্গ। লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহরোধী উপাদান শরীরের জন্য আশ্চর্যজনকভাবে কার্যকরী।

লবঙ্গ হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি পাচন এনজাইমের নিঃসরণ বাড়িয়ে খাবার দ্রুত হজম করায় এবং গ্যাস ও বদহজমের সমস্যা দূর করে।

লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী ব্যাকটেরিয়া-নাশক উপাদান, যা মুখের দুর্গন্ধ দূর করতে ও দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। তাই অনেক টুথপেস্টেই লবঙ্গের নির্যাস ব্যবহৃত হয়।

লবঙ্গ গলা ব্যথা ও কাশি কমাতে কার্যকর। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শ্বাসনালী পরিষ্কার রাখে এবং শীতকালীন অসুস্থতা দূর করতে সাহায্য করে।

লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। সেই সাথে লবঙ্গে থাকা ইউজেনল নামক উপাদান লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারের ক্ষতি কমিয়ে দেয়। এটি টক্সিন দূর করতেও কার্যকর।

গবেষণায় দেখা গেছে, লবঙ্গ ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।এছাড়াও লবঙ্গের প্রদাহরোধী উপাদান শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা ও বাতের সমস্যা কমায়। নিয়মিত লবঙ্গ খেলে আর্থ্রাইটিসের ব্যথা উপশম হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments