ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শীর্ষ নায়ক শাকিব খান হঠাৎ করেই দেশ ছেড়েছেন। গত শনিবার রাতে ঢাকা ছাড়েন তিনি। উড়োজাহাজের ভেতর থেকে তোলা একটি ছবি তিনি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবির ক্যাপশনে লেখেন অ্যাডভেঞ্চার শুরু হোক।
ছবিতে দেখা যায় অফ হোয়াইট টি-শার্ট গলায় ঝুলছে সানগ্লাস মাথায় লুলুলেমন ব্র্যান্ডের ক্যাপ পরে উড়োজাহাজের জানালার পাশে বসে আছেন শাকিব খান। এবারের শাকিব খানের ভ্রমণসঙ্গী হিসেবে দেখা গিয়েছে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। আমেরিকার গ্রীণকাধারী শাকিব খান। ফলে বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাকে। সূত্র বলছে শাকিব খান একান্ত ব্যক্তিগত সফরে গেছেন। থাকবেন প্রায় দেড় মাস। আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন তিনি।
এদিকে এম আর নাইন নির্মাতা আসিফ আকবরের সিনেমায় শুটিং করার কথা রয়েছে শাকিব খানের। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। জানা গেছে এম আর আর নাইন এর মতই মাসুদ রানা সিরিজ নিয়ে সিনেমা বানাবেন আসিফ। সেই সিনেমাতেই থাকার কথা রয়েছে শাকিব খানের। যুক্তরাষ্ট্রে গেলেই বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের।
এরই মধ্যে শাকিব খান আগামী ঈদের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম এখনো প্রকাশ হয়নি, তবে পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর শাকিব এই ছবির জন্য সাইনিং মানি হিসেবে নিয়েছেন প্রায় তিন কোটি টাকা। আগামী অক্টোবর থেকে শুরু হবে এর শুটিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments