ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫৯ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৮ জন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৭ জন নারী।
আরও পড়ুন: লম্বা সময়ের জন্য দেশ ছাড়লেন শাকিব খান
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২১০ জন, যার মধ্যে আট হাজার ৯৪৭ জন পুরুষ ও ছয় হাজার ২৬৩ জন নারী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments