ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়েছে। আজ সোমবার ৩০ ডিসেম্বর, ২০২৪ কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।
উক্ত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো: একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আগামী দিনগুলোতেও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডাররা ফিজিক্যালি ও ভার্চুয়ালি এই এজিএমে মতামত প্রদান করেন এবং ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ২০ শতাংশ ডিভিডেন্ড সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন।
সভায় বিনিয়োগকারীরা গত বছরগুলোর কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কোম্পানির ব্যবসা পরিচালনা উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন।
এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, রুহুল আমিন এফ সি এম এ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার, সিএফও মোশতাক আহমদ, হেড অফ ইন্টার্নাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ মাহফুজুর রহমান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments