ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ১ অক্টোবর লালন সাঁইজির বানী “ক্ষম অপরাধ, ওহে দ্বীননাথ” নিয়ে আসছেন রাজিব শাহ্।।
রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড আরো এক ধাপ এগিয়ে নিতে আগামী বৃহস্পতিবার লালন সাঁইজির অমর বানী ক্ষম অপরাধ নিয়ে আসছেন ফোক যুবরাজ রাজিব শাহ্ ।

করোনা মহামারীর মাঝেও গান প্রেমী শ্রোতাদের জন্য রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড শ্রোতাদের কে উপহার দিয়েছে অনন্য কিছু বাংলা ফোক গান যে গুলো শ্রোতাদের মন জয় করে নিয়েছে, তারই ধারাবাহিকতায় আগামী ১লা অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ফোক যুবরাজ রাজিব শাহ্ এর কন্ঠে লালন সাঁইজির অমর বানী “ক্ষম অপরাধ,ওহে দীননাথ” এর মিউজিক ভিডিও। রয়েল বেঙ্গল প্রোডাকশন নিবেদিত ক্ষম অপরাধের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনিক রয়।
শ্রোতাদের উদ্দেশ্য রাজিব শাহ্ বলেছেন আমি বরাবরই চেস্টা করি শ্রোতাদের জন্য নতুন কিছু দিতে, তারাই আমার পরিচয় তারাই আমার অহংকার তারাই আমার পথ চলার সঙ্গী । আশা করি লালন সাঁইজির বানী ক্ষম অপরাধ সকলের মনে কিছুটা হলেও মাওলার প্রতি ধ্যান জ্ঞান প্রেম জাগাতে সাহাজ্য করবে। তিনি আরো বলেন রাজিব শাহ্ মিউজিক ওয়ার্ল্ড এর পাশে থাকুন সুস্থ ধারার বাংলা গান শুনুন শ্রোতাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই মহাকালের প্রেমের মঞ্চে।।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments