সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালিগ কাপের ফাইনালে ম্যানইউ
spot_img
spot_img

লিগ কাপের ফাইনালে ম্যানইউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছয় বছর পর প্রথম শিরোপার খুব কাছে ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টকে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়েছে তারা। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে জিতে ৫-০ গোলের অগ্রগামিতায় নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

বদলি নেমে অ্যান্থনি মার্শাল করেন গোল। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন মিডফিল্ডার ফ্রেড। গত সপ্তাহে সিটি গ্রাউন্ডে নটিংহ্যামকে ৩-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড।

২০১৭ সালের পর প্রথম ট্রফি জয়ের হাতছানি এরিক টেন হ্যাগের দলের সামনে। আগামী ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে তাদের মুখোমুখি হবে ২৫ বছর পর প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা নিউক্যাসেল।

গোলমুখ খুলতে ৭৩ মিনিট লেগেছে ম্যানইউর। মার্কাস র‌্যাশফোর্ডের শট ব্লকড হলে ফিরতি শটে মার্শাল ১-০ করেন। তিন মিনিট পর র‌্যাশফোর্ডের দ্বিতীয় অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments