বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালিভারপুলকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ
spot_img
spot_img

লিভারপুলকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার করা একমাত্র গোলে দুই লেগেই লিভারপুলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানের জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলো কার্লো আনচেলত্তির দল।

প্রথম লেগে লিভারপুলের মাঠে ৫-২ গোলের জয়ে কাজ প্রায় সেরেই রেখেছিল মাদ্রিদের দলটি, ঘরের মাঠে সারলো আনুষ্ঠানিকতা। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির এটি ছিল ৩০০তম ম্যাচ। কষ্টে হলেও জয় দিয়েই উপলক্ষ রাঙালো স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

পুরো খেলা জুড়ে দুই দল অসংখ্য সুযোগ নষ্ট করার পর ৭৮ মিনিটে ব্যবধান গড়ে দেন রিয়ালের ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা। মাঝমাঠ থেকে কামাভিঙ্গার বাড়ানো বল ভার্জিল ফন ডাইকের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণে নিতে পারেননি বেনজেমা। ছুটে গিয়ে বলে পা ছোঁয়াতে পারেননি ভিনিসিয়াস। ভারসাম্য হারিয়েও কোনোমতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন বেনজেমাকে। তখন ফরাসি ফরোয়ার্ড সুযোগ বুঝে করে ফেলেন পরের কাজটা।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও নাপোলির আগে শেষ আটে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান, ও ইন্টার মিলান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments