শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভলিমিট ছাড়া ৭ কোম্পানির শেয়ারে ডিভিডেন্ড প্রভাব: ৪টিতে পুঁজি হারালো বিনিয়োগকারীরা
spot_img
spot_img

লিমিট ছাড়া ৭ কোম্পানির শেয়ারে ডিভিডেন্ড প্রভাব: ৪টিতে পুঁজি হারালো বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার কারণে আজ ৩১ অক্টোবর অনেক কোম্পানির শেয়ার দর বাড়া-কমার কোন সার্কিট ব্রেকার রাখা হয়নি। আর লিমিট ছাড়া লেনদেন হওয়ায় ৭ কোম্পানির শেয়ার দরে ব্যাপকভাবে ডিভিডেন্ড প্রভাব পড়েছে। এর মধ্যে ৩ কোম্পানির শেয়ার দর ১০ শতাংশের ওপরে বৃদ্ধি পেয়েছে। এতে বিনিয়োগকারীরা অনেক লাভবান হয়েছেন। অন্যদিকে ঠিক বিপরীত চিত্র রয়েছে ৪ কোম্পানির শেয়ার দরে। ১০ শতাংশের বেশি দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের পুঁজিও অনেক কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, সাফকো স্পিনিং ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গেল বছর কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। যে কারণে কোম্পানিটির শেয়ার দর আজ ২৩.৮৯ শতাংশ বেড়ে সর্বশেষ ২৮ টাকায় লেনদেন হচ্ছে।

দেশ গার্মেন্টস ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গেল বছর কোম্পানিটি ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। যে কারণে কোম্পানিটির শেয়ার দর আজ ১৫.৭৩ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭০ টাকায় লেনদেন হচ্ছে।

জেমিনি সী ফুড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গেল বছর কোম্পানিটি কোন ডিভিডেন্ড দেয়নি। যে কারণে কোম্পানিটির শেয়ার দর আজ ১২.৩৫ শতাংশ বেড়ে সর্বশেষ ২০১ টাকায় লেনদেন হচ্ছে।

এদিকে বিপরীত চিত্রে অবস্থান করা আরামিট সিমেন্টের শেয়ার দর আজ ২০.৪৭ শতাংশ কমে সর্বশেষ ৪৭ টাকায় লেনদেন হচ্ছে। কোম্পানিটি  ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষনা করেনি। গেল ৪ বছর ধরে কোম্পানিটির কোন ডিভিডেন্ড রেকর্ড নেই।

ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর আজ ১৩.৯৮ শতাংশ কমে সর্বশেষ ২৪ টাকায় লেনদেন হচ্ছে। গত বছর কোম্পানিটি যেখানে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল সেখানে এ বছর মাত্র ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এর শেয়ার দর আজ ১২.১২ শতাংশ কমে সর্বশেষ ৩১.৯০ টাকায় লেনদেন হচ্ছে। কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষনা করেনি। গেল বছর ধরে কোম্পানিটির ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফেরত আসা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর আজ ১১.৪২ শতাংশ কমে সর্বশেষ ২২.৫০ টাকায় লেনদেন হচ্ছে। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments