রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেনের ধীর গতি: সূচক বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

লেনদেনের ধীর গতি: সূচক বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২১.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২১.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ০৩ হাজার ৯৮১টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৬২২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১০.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার ১২৬টি শেয়ার ১ লাখ ৭২ হাজার ৭৪৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৪৩ কোটি ৬১ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৭৬.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ২১৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯০ লাখ ০৪ হাজার ৩০৮ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৬ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৯৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments