ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দর কমেছে। তবে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৫২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির গতকালের লেনদেন দর ছিলো ২৭ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয় ২৯ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি সারাদিনে ৮ হাজার ৩৭৯ বারে ১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ১০১টি শেয়ার লেনদেন করে।
এছাড়াও, এই তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে সেন্ট্রাল ফার্মা। আজ কোম্পানিটির ৪৯ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। এই কোম্পানির ৩১ কোটি ০৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন লেনদেনের শীর্ষ ১০ এর তালিকায় আরও রয়েছে- এ্যাকটিভ ফাইন কেমিক্যালস, মুন্নু ফেব্রিক্স, লাফার্জহোলসিম, অলিম্পিক এক্সেসরিস, ফু-ওয়াং ফুডস, গ্রামীণফোন, ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments