ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৫ অক্টোবর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সোনালী পেপারের ১৮ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সামিট এলায়েন্সের ১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস, ওরিয়ন ইনফিউশন, ডোমিনেজ স্টিল, খান ব্রাদার্স, কে এন্ড কিউ, বাংলাদেশ শিপিং এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments