ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়াও এ তালিকায় আরোও রয়েছে- জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্সুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, রংপুর ডেইরি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments