
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৩ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ০৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬.০৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯২.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ২৩৯টি শেয়ার ৯৪ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৩৩.৪১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬০.১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৮৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৪ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয় ১৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৯৫৮টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৬ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২৪ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৭.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৩.৩১ পয়েন্টে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments