ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর, সপ্তাহের তৃর্তীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৪০.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০.৫৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ২৩১টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩.৮৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয় ১৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৬৮৫টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৪১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪৬ কোটি ০২ লাখ ১১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৬.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬১৭.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৬২১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ১৭৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments