রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন ছাড়ালো দুই হাজার কোটি: সিএসইতে চমক
spot_img
spot_img

লেনদেন ছাড়ালো দুই হাজার কোটি: সিএসইতে চমক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে ১৭ হাজার সূচক স্পর্শ এবং দেড়শ কোটি টাকা লেনদেনের কাছাকাছিতে গিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও চমক দেখিয়েছে।

জানা যায়, আজ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭০.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭০.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। সারাদিনে ডিএসইতে ৬৬ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৯৫৪টি শেয়ার ২ লাখ ৮৪ হাজার ৪০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা।

গতকাল ২৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৬ শতাংশ বা ৫৫.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮৪২.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৬৯.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৭২.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪১টির, কমে ৬৬টির এবং অপরিবর্তিত রয় ৫৫টির। সারাদিনে ডিএসইতে ৬৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৮২০টি শেয়ার ২ লাখ ৬১ হাজার ৮৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৫৩.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৯.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৭০৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯৮ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৬০১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১০৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments