সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলেনদেন শুরুর তৃতীয় দিনেই দর পতনের শীর্ষে লুব-রেফ
spot_img
spot_img

লেনদেন শুরুর তৃতীয় দিনেই দর পতনের শীর্ষে লুব-রেফ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর তৃতীয় দিনেই টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে ওঠে এসেছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় লুব-রেফের। এদিন শেয়ার দর বেড়ে ১৩.৫০ টাকা বেড়ে ৪০.৫০ টাকায় এবং তৃতীয় দিন ২০.২০ টাকা বেড়ে ৬০.৭০ টাকায় দাঁড়ায়। তবে তৃতীয় দিনই কোম্পানিটির শেয়ারে পতন হয়েছে। এদিন কোম্পাানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লুব-রেফ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের ৬.২৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.১৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৫.১২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৩২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, রবি আজিয়াটার ৩.৭৬ শতাংশ, পাওয়ার গ্রীডের ৩.৪২ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৪১ শতাংশ কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments