ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিব্রা ইনফিউশনস লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২০-ডিসেম্বর’২০) এবং ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৫ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৯১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ হাজার ২৬০ টাকা।
এছাড়াও তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ২৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ হাজার ২৫৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments