ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ সকাল ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫১ কোটি ৮২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৪ পয়েন্টে।
ডিএসইতে ১৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১২ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments