ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে ছিল ০১ পয়সা।
হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০৪ পয়সা লোকসান ছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments