শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলোকসান কমেছে বিনিয়োগকারীদের: হাজার কোটি ছাড়ালো লেনদেন
spot_img
spot_img

লোকসান কমেছে বিনিয়োগকারীদের: হাজার কোটি ছাড়ালো লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬০.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৪.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৩.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬০.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৫০৬ টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ২৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৯ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫৬৪.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২১৫.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৫৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৬৪ টির, কমেছিল ১৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭১৭ টি শেয়ার ২ লাখ ৪৬ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬০ শতাংশ বা ৯৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ৮৮৯.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২ লাখ ২৮ হাজার ৭৫৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments